ইউক্রেনে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২২, ১৬:৪৬আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৬:৪৬

ইউক্রেনের সশস্ত্রবাহিনী জানিয়েছে, মঙ্গলবার সকালে ইউক্রেনজুড়ে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে একথা জানিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী ফেসবুকে লিখেছে, শত্রুরা নির্ভুল আঘাতে সক্ষম অস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে।

তাদের দাবি অনুসারে, দুটি রুশ যুদ্ধবিমান থেকে স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাতটার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তারা।

সকাল থেকে ইউক্রেনের বিভিন্ন স্থানে বিমান হামলার সতর্ক সংকেত শোনা গেছে। কর্মকর্তারা স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে।

কিয়েভের গভর্নর ওলেক্সি কুলেবা টেলিগ্রামে লিখেছেন, আমাদের একটি জেলায় একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

খেমেলনিতস্কি আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি হামালি বলেছেন, একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনীয় বিমানবাহিনী একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

ভিনিতসিয়া অঞ্চলের গভর্নর সের্গেই বরজোভ বলেছেন, তার এলাকাতেও হামলা হয়েছে।  

মাইকোলাইভের কর্মকর্তা ভিতালি কিম সোম ও মঙ্গলবারের রুশ ক্ষেপণাস্ত্র হামলাকে রাশিয়ার নতুন সামরিক কমান্ডারের দায়িত্ব পাওয়ার সঙ্গে যুক্ত করে দেখছেন। তিনি বলেছেন, মনে হচ্ছে শিশুকালে রুশ সেনাবাহিনী ‘রেড অ্যালার্ট’ খেলা বেশি খেলেছে। ভালো হবে তিনি (রুশ কমান্ডার) যদি নিয়মগুলো পড়ে নেন।

সোমবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৯ জন নিহতের কথা জানিয়েছে ইউক্রেন। ওই দিন একযোগে রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে হামলা চালায় রুশ বাহিনী।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক