ডনেস্কে রুশ হামলায় নিহত ৬, খেরসনে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২২, ১৭:৩৫আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৭:৪৪

ইউক্রেনের এক আঞ্চলিক গভর্নর বলেছেন, পূর্বাঞ্চলীয় আভদিভকা শহরের একটি বাজারে রুশ গোলাবর্ষণে অন্তত ৭জন নিহত হয়েছে। বুধবার এই গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। একই দিনে রাশিয়ার দখলকৃত খেরসনে পাঁচটি বিস্ফোরণ ঘটেছে বলে উল্লেখ করেছে রুশ সংবাদমাধ্যম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ডনেস্ক অঞ্চলের ইউক্রেনীয় আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, বুধবার সকালে আডদিভকা শহরের একটি বাজারে গোলাবর্ষণে অন্তত সাতজন নিহত ও অপর আটজন আহত হয়েছে। হামলার সময় বাজারে অনেক বেসামরিক নাগরিক উপস্থিত ছিলেন।

তিনি আরও লিখেছেন, এমন হামলার কোনও সামরিক যুক্তি থাকতে পারে না।

রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, খেরসনে পাঁচটি বিস্ফোরণ হয়েছে। এর ফলে আকাশ প্রতিরক্ষা ব্যভস্থা সক্রিয় করা হয়।

আরআইএ বার্তা সংস্থা মস্কো মনোনীত স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, শহরের মধ্যাঞ্চলীয় একটি বাজারের কাছে বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

রুশ দখলকৃত মেলিতোপোলের নির্বাসিত মেয়র ইভান ফেদোরভ বলেছেন, জাপোরিজ্জিয়া অঞ্চলে দক্ষিণে একটি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে।

ক্রিমিয়া সেতুতের বিস্ফোরণের পর সোমবার ও মঙ্গলবার ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেন যুদ্ধ নতুন মাত্রা পেয়েছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম