৪টি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২২, ২২:০০আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ২২:০৬

রাশিয়ার চারটি ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। বুধবার এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

ইউক্রেনীয় বিমান বাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ড টেলিগ্রামে জানিয়েছে, রাশিয়া বেসামরিক নাগরিকদের ওপর হামলা অব্যাহত রেখেছে। গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।

কমান্ড আরও লিখেছে, রুশ সেনারা কৃষ্ণ সাগর থেকে পশ্চিমাঞ্চলে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে সামরিক প্রশাসনের প্রধান মাকসিম কোজিতস্কি টেলিগ্রামে লিখেছেন, লভিভ অঞ্চলের আকাশ প্রতিরক্ষা সফল। বিস্তারিত পরে আসছে। আশ্রয়ে থাকুন। বিপদ এখনও আছে।

তারনোপিল অঞ্চলের বাসিন্দারা বিস্ফোরণের কথা জানিয়েছেন। এসব বিস্ফোরণ ক্ষেপণাস্ত্র না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে হয়েছে তা স্পষ্ট নয়।

আনুষ্ঠানিকভাবে বিস্ফোরণের কারণে কোনও বক্তব্য পাওয়া যায়নি।  

কোজিতস্কি বলেছেন, লভিভ অঞ্চলে একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। সামরিক সম্পদ ধ্বংস হয়েছে। কেউ হতাহত হয়নি। ৩টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২টি আঘাত হেনেছে। একটি ক্ষেপণাস্ত্র আমাদের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করেছে।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম