খেরসনে এগোচ্ছে ইউক্রেনীয় যোদ্ধারা, নাগরিকদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২২, ১০:০৭আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১১:১২

রাশিয়ার অধিকৃত ইউক্রেনের খেরসন অঞ্চলে থাকা বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেখানকার মস্কোর নিযুক্ত নেতা ভ্লাদিমির সালদো। অঞ্চলটি পুনরুদ্ধারে সম্প্রতি ইউক্রেনীয় যোদ্ধাদের অগ্রগতির মধ্যেই এমন আহ্বান জানালেন তিনি। খবর বিবিসি’র।

গত সপ্তাহে ইউক্রেনের খেরসনসহ চারটি অঞ্চলকে মস্কোর সঙ্গে সংযুক্তির ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এসব অঞ্চল পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ জোরদার করেছে কিয়েভ। এরমধ্যে খেরসনের বেশি কিছু জায়গায় অগ্রগতির দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) খেরসনের বাসিন্দাদের নিজেদের রক্ষায় রাশিয়ায় গিয়ে অবকাশযাপন ও পড়ালেখা করার আহ্বান জানান ভ্লাদিমির সালদো। প্রয়োজনে মস্কোর সহায়তা নিতে বলেন তিনি। তার এমন আহ্বানে সমর্থন জানিয়েছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী মারাত খুসনুলিন।

খেরসনের বেসামরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। নিজ দেশের নাগরিকদের ওপর কোনভাবেই হামলা চালানো হচ্ছে বলে সাফ জানিয়েছে দিয়েছে দেশটি। সম্প্রতি উত্তর-পশ্চিম খেরসনের কয়েকটি এলাকা পুনরুদ্ধার করেছে কিয়েভ।

খুসনুলিনের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, খেরসনসহ দেশের অন্য অঞ্চলগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। হামলার মুখে যারা নিজ এলাকা থেকে চলে যাবে, তাদের থাকার জায়গাসহ প্রয়োজনীয় সবকিছু বিনামূল্যে সরবরাহ করব আমরা।’

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে গভর্নর ভ্যাসিলি গোলুবেভ বলেন, খেরসন থেকে প্রথম দল শুক্রবার রাশিয়ার রোস্তভ অঞ্চলে পৌঁছাবে। খেরসন থেকে যারা আমাদের কাছে আসতে চায়, রোস্তভ অঞ্চল তাদের প্রত্যেককে গ্রহণ করবে এবং আশ্রয় দেবে।

তিনি অভিযোগ করে বলেন, অন্যান্য অস্ত্রের পাশাপাশি মার্কিন সরবরাহকৃত হিমার্স রকেট সিস্টেমগুলোকে ব্যবহার করছে কিয়েভ। ফলে অঞ্চলটিতে ব্যাপকভাবে প্রভাব পড়ছে। গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের খেরসন অঞ্চলটি প্রথম দখলে নেয় মস্কো।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের