কিয়েভে রুশ ড্রোন হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২২, ২০:২৭আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ২০:২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার ফের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সেখানকার বিভিন্ন আবাসিক ভবনে এই হামলা চালানো হয়। এতে তিন জন নিহতের খবর পাওয়া গেছে। টেলিগ্রামে দেওয়া পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

টেলিগ্রামে দেওয়া পোস্টে কিরিলো টিমোশেঙ্কো লিখেছেন, একটি আবাসিক ভবনে ইরানের তৈরি কামিকাজে ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এতে তিন জন নিহত হয়েছে। আরও ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। কাজ চলমান রয়েছে।’

এদিকে শিল্পোন্নত ২০ দেশের জোট ‘জি-২০’ থেকে রাশিয়াকে বহিষ্কারের দাবি তুলেছে ইউক্রেন। টুইটারে দেওয়া পোস্টে এমন দাবি তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। কিয়েভসহ বিভিন্ন শহরে নতুন করে রাশিয়ার ড্রোন হামলা শুরুর পর এমন দাবি তুলেছেন তিনি।

জি-২০ জোটের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো থেকেও রাশিয়াকে বহিষ্কার করা উচিত বলে মন্তব্য করেন মাইখাইলো পোডোলিয়াক।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম