বাঁধ উড়িয়ে দেওয়ার ছক কষছে রাশিয়া: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২১ অক্টোবর ২০২২, ১৮:৪৯আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৯:১০

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠোমো গুঁড়িয়ে দিতে যুদ্ধের নতুন ছক কষছে রাশিয়া। এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করে বলেন, মস্কো ইউক্রেন খেরসন অঞ্চলের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এতে ‘বড় ধরনের বিপর্যয়’ ঘটবে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ভার্চুয়ালি ভাষণে তিনি আরও বলেন, দিনেপার নদীর কাখোভকা বাঁধটি রাশিয়ান বাহিনী খনন করেছিল। ওই বাঁধটি  বর্তমানে রাশিয়ার দখলে থাকলেও ইউক্রেনীয় বাহিনী খুব কাছাকাছি চলে এসেছে। যদিও ইতোমধ্যে ওই বাঁধে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ এনেছে রাশিয়া।

বাঁধটি ধ্বংস হয়ে গেলে দিনিপ্রো নদীর আশপাশের কয়েক লাখ মানুষ দ্রুত বন্যার ঝুঁকিতে পড়বে। প্রেসিডেন্ট বলেন, দক্ষিণে পানির সরবরাহ কমানোর ফলে ইউরোপের বৃহত্তম জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শীতলীকরণ ব্যবস্থার ওপরও প্রভাব পড়তে পারে।

রাশিয়ার সামরিক কমান্ডাররা অভিযোগ তুলেছেন যে, খেরসনের বেসামরিক স্থাপনাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা। যদিও এমন অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা মস্কোর বিরুদ্ধে চাপিয়েছে কিয়েভ। তবে খেরসন পুনরুদ্ধারে জোরালো আক্রমণ চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী, এটা সত্য। এ অবস্থায় অঞ্চলটি থেকে প্রায় ৫০ হাজার নাগরিককে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে রুশ সমর্থিত কর্তৃপক্ষ।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম