মস্কো ইউক্রেনের আলো নেভাতে পারে, চেতনাকে নয়: ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
২২ অক্টোবর ২০২২, ১২:৩৩আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৯:৩৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভেবেছিলেন, ইউক্রেনে বেসামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়ে দেশটির জনগণের মনোবল ভেঙ্গে দেবেন। কিন্তু হামলার বিপরীত প্রভাব পড়ছে উল্লেখ করে শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, পুতিন ইউক্রেনীয়দের সংকল্পকে আরও দৃঢ় করে তুলছেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন জায়গায় ইরানের তৈরি কামিকাজে ড্রোনের সাহায্যে হামলা চালাচ্ছে রাশিয়া। মস্কোকে ড্রোন দিয়ে সহায়তার অভিযোগ এনে তেহরানের তিন সামরিক কমান্ডারসহ ড্রোন তৈরি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞায় একমতে পৌঁছেছেন ইইউ’র রাষ্ট্রদূতরা।

এ নিয়ে শুক্রবার পররাষ্ট্র দফতরে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনার সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন ব্লিঙ্কেন। তিনি বলেন, ‘হামলার লক্ষ্যই হচ্ছে ইউক্রেনের জনগণকে কষ্ট দেওয়া। মস্কো ধারাবাহিক হামলা চালিয়ে ইউক্রেনজুড়ে আলো নিভিয়ে দিতে পারে, কিন্তু ইউক্রেনীয়দের চেতনাকে ধ্বংস করতে পারবে না।’

ব্লিঙ্কেন আবারও দাবি করেন ইরানের সরবরাহ ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া।

পশ্চিমা নেতারাও বলছেন, ড্রোনের বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের কাছে। যদিও মস্কো ও তেহরান উভয়ই বিষয়টি অস্বীকার করেছে।

ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, ভূপাতিত বেশিরভাগ ড্রোন ইরান নির্মিত শাহেদ-১৩৬ মডেলের। এগুলোতে বিস্ফোরক ছিল। লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর এগুলো বিস্ফোরিত হয়।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম