খেরসনের দুই গ্রাম ছাড়লো রুশ বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২২, ১৬:৪৬আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৮:১৭

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে দখলকৃত দুইটি গ্রাম ছেড়ে গেছে রুশ বাহিনী। শনিবার ইউক্রেনের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, বেরিসলাভ শহর থেকে রাশিয়ার সামরিক বাহিনীর কর্মকর্তাদেরও সরিয়ে নিয়েছে মস্কো।

ফেসবুকে দেওয়া পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, তার দেশের চারিভনে এবং চকলোভ গ্রাম থেকে রুশ বাহিনীকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন-এর অন্যান্য বসতির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য ইউক্রেনের সেনাবাহিনী লড়াই চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশের বিদ্যুৎ স্থাপনাগুলো লক্ষ্য করে বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া।

তিনি বলেছেন, এবার সারা দেশজুড়ে বিশাল আকারে হামলা শুরু করা হয়েছে। ইউক্রেনের কেন্দ্রীয় এলাকা, পশ্চিম, দক্ষিণ ও পূর্বের অঞ্চলগুলোতে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এর ফলে প্রায় ১৫ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

জেলেনস্কির দাবি, রাশিয়া যেসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে তার বেশিরভাগই ভূপাতিত করা হয়েছে। রুশ বাহিনীর এমন ব্যাপক হামলা সত্ত্বেও ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রা ব্যাহত হবে না বলেও দাবি করেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘এখনও আমাদের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন শতভাগ ঠেকানোর মতো প্রযুক্তিগত সক্ষমতা নেই। আমি নিশ্চিত মিত্রদের সহযোগিতায় আস্তে আস্তে সেই সক্ষমতাও আমাদের হবে।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক