ইউক্রেন ইস্যুতে তুরস্কের সঙ্গে আলোচনা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২২, ১৬:০৮আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ১৬:০৮

ইউক্রেন ইস্যুতে তুরস্কের সঙ্গে আলোচনা করেছে রাশিয়া। রবিবার ফোনে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের সঙ্গে কথা বলেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ইউক্রেন ইস্যু ছাড়াও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন দুই মন্ত্রী।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হুলুসি আকর তার রুশ সমকক্ষকে ইউক্রেনে একটি যুদ্ধবিরতির উদ্যোগ নেওয়ার ব্যাপারে আঙ্কারার প্রস্তুতির কথা জানিয়েছেন।

হুলুসি আকর বলেছেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখতে তুরস্ক প্রস্তুত রয়েছে।

দুই প্রতিরক্ষামন্ত্রী এ ব্যাপারে একমত হয়েছেন, যে কোনও ধরনের উসকানি এই অঞ্চলের নিরাপত্তাকে আরও খারাপের দিকে নিয়ে যাবে। ফলে এ ধরনের সংকটের বিষয়ে আঙ্কারা ও মস্কো পরস্পরের মধ্যে সমন্বয় করে কাজ করবে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম