রাশিয়ার বিরুদ্ধে মাইকোলাইভে পানির পাইপে নাশকতার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২২, ১৯:৪৪আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৯:৪৪

রাশিয়ার বিরুদ্ধে দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর মাইকোলাইভে পানির পাইপে নাশকতার অভিযোগ ওঠেছে। সামরিক ও জাতিসংঘের বিশেষজ্ঞরা বিবিসির একটি অনুসন্ধানে জানিয়েছেন, তারা মনে করছেন এপ্রিল মাসে রাশিয়া পরিকল্পিতভাবে পানির সরবরাহ বিচ্ছিন্ন করেছে। এর ফলে উপকূলীয় শহরটি ছয় মাস ধরে বিশুদ্ধ খাবার পানির সংকটে রয়েছে।

স্যাটেলাইট ছবি ও তথ্য বিশ্লেষণ করে বিবিসির প্রতিবেদনে দাবি করা হয়েছে, শহরটি যখন রাশিয়ার দখলে ছিল তখন ইচ্ছাকৃতভাবে পানির পাইপলাইন ধ্বংস করা হয়েছে।

বেসামরিক জীবনযাপনের জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ ধ্বংস করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়।

মাইকোলাইভ ছাড়াও রাশিয়া সম্প্রতি ইউক্রেনের বিদ্যুৎ ও পানি সরবরাহের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এতে করে দেশটিতে বিদ্যুৎ ও পানির সংকট দেখা দিয়েছে।

৩৬ বছর বয়সী আনিয়া মাইকোলাইভ ছেড়ে রুশ নিয়ন্ত্রিত খেরসনে অবস্থান করছেন। তিনি বলেছেন, বিশুদ্ধ পানি সংগ্রহের জন্য লাইনে দাঁড়ানো ছিল বিপজ্জনক। সব সময় ভয় থাকত কোনও বোমারু আসছে কিনা।

আনিয়ার মতো অনেক বাসিন্দার বাড়িতে পানি রয়েছে। কিন্তু তা পান বা রান্নার জন্য ব্যবহার করা যায় না। এই লবনাক্ত, বাদামী ও সবুজাভ।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম