পশ্চিমাদের বাণিজ্যিক উপগ্রহ নিশানা করার হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৭ অক্টোবর ২০২২, ১৭:৪৭আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৮:০০

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা যদি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়তে তাহলে মহাকাশে তাদের বাণিজ্যিক উপগ্রহগুলো রাশিয়ার বৈধ নিশানায় পরিণত হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপ-পরিচালক কনস্টান্টিন ভরোনস্তভ জাতিসংঘে বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা পশ্চিমাদের প্রভাব বিস্তার করতে মহাকাশকে ব্যবহার করছে।

লিখিত নোট থেকে পড়ে তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধে পশ্চিমা উপগ্রহগুলো ব্যবহার করে সহযোগিতা করার প্রবনতা চরম বিপজ্জনক।

জাতিসংঘের ফার্স্ট কমিটিকে ভরোনস্তভ বলেন, এর ফলে বেসামরিক অবকাঠামো রাশিয়া পাল্টা হামলার বৈধ নিশানায় পরিণত হতে পারে। ইউক্রেনের সমর্থনে পশ্চিমাদের এসব উপগ্রহ ব্যবহার ‘উসকানিমূলক’।

তিনি বলেন, আমরা বেসামরিক মহাকাশ অবকাঠামো ব্যবহারের কথা বলছি। এগুলোর মধ্যে বাণিজ্যিক উপগ্রহও রয়েছে।

অবশ্য রুশ কর্মকর্তা নির্দিষ্ট করে কোনও উপগ্রহ কোম্পানির কথা বলেননি। তবে এই মাসের শুরুতে স্পেসএক্স কোম্পানির এলন মাস্ক বলেছেন, তার কোম্পানি ইউক্রেনে স্টারলিংক ইন্টারনেট পরিষেবা জারি রাখবে।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম