প্রতিশোধের হুঁশিয়ারি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২২, ০৭:৩০আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৭:৪২

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইইউ কর্তৃক রাশিয়া এবং দেশটির নাগরিকদের সম্পদ বাজেয়াপ্ত করলে প্রতিশোধ নেবে মস্কো। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

ইউরোপীয় ইউনিয়নে থাকা রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা যেতে পারে; ইউরোপীয় নেতাদের তরফে এমন মন্তব্য এসেছে বলে খবর বেরিয়েছে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মারিয়া জাখারোভা বলেন, এমনটা ঘটলে প্রকৃতপক্ষে সেটি হবে ‘চৌর্যবৃত্তি’।

ইউরোপীয় ইউনিয়নের বিচার বিভাগ অঞ্চলটিতে রুশ নাগরিকদের সম্পদ রক্ষার বিষয়টি প্রত্যাখ্যান করেছে বলেও অভিযোগ করেন মারিয়া জাখারোভা।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা যদি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়তে তাহলে মহাকাশে তাদের বাণিজ্যিক উপগ্রহগুলো রাশিয়ার বৈধ নিশানায় পরিণত হতে পারে। জাতিসংঘে দেওয়া ভাষণে বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পরিচালক কনস্টান্টিন ভরোনস্তভ। তিনি বলেন, পশ্চিমারা নিজেদের প্রভাব বিস্তারের জন্য মহাকাশকে ব্যবহার করছে। কিন্তু পশ্চিমা উপগ্রহ ব্যবহার করে ইউক্রেনকে সহযোগিতার প্রবণতা চরম বিপজ্জনক। এটি রীতিমতো উসকানিমূলক।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি বিশ্ব। কারণ পশ্চিমা অভিজাতরা যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের বৈশ্বিক প্রভাব ধরে রাখতে হিমশিম খাচ্ছে। বৃহস্পতিবার ভালদাই ডিসকাসন ক্লাবে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি।

ইউক্রেন সংঘাতের জন্য বিভিন্ন পশ্চিমা দেশ এবং তাদের মিত্রদের দায়ী করে পুতিন বলেছেন, পশ্চিমারা একটি বিপজ্জনক, রক্তাক্ত ও নোংরা ভূরাজনৈতিক খেলা খেলছে, যা বিশ্বজুড়ে বিশৃঙ্খলার জন্ম দিচ্ছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম