জাতিসংঘের প্রতি তদন্তের আহ্বান রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২২, ০৬:০০আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ০৬:০০

ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ‘সামরিক-জৈবিক তৎপরতা’ নিয়ে তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তারা নিরাপত্তা পরিষদের শরণাপন্ন হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক-জৈবিক কর্মকাণ্ডের বিষয়ে একটি আন্তর্জাতিক তদন্ত শুরুর জন্য রুশ ফেডারেশনের কাছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দায়ের করা ছাড়া কোনও উপায় ছিল না।’

এদিকে ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীর মহড়া শুরু হয়েছে। এই মহড়া গভীরভাবে পর্যবেক্ষণ করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজেদের শক্তি প্রদর্শনে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের একাধিক অনুশীলনের মহড়া পর্যবেক্ষণ করেন তিনি।

‘পশ্চিমা শত্রুরা’ যদি রাশিয়ার ওপর পারমাণবিক হামলা চালায় সেক্ষেত্রে মস্কো কীভাবে প্রতিক্রিয়া দেখাবে মূলত সেটি নিয়েই এই মহড়া অনুষ্ঠিত হয়েছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি