রিজার্ভের আরও ৮২ হাজার সেনা ইউক্রেনে মোতায়েন: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৯ অক্টোবর ২০২২, ১০:১৪আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ১০:১৪

ইউক্রেনীয় ভূখণ্ডে যুদ্ধের জন্য আরও ৮২ হাজার রিজার্ভ সেনা পাঠিয়েছে রাশিয়া। খেরসন, ডনবাসসহ বেশ কয়েকটি অঞ্চলে রুশ বাহিনীর বিপর্যয়ের মধ্যে নতুন করে জোরালো লড়াইয়ে এসব সেনা পাঠিয়েছে মস্কো। খবর দ্য গার্ডিয়ানের।

রিজার্ভ থেকে সেনা পাঠানো নিয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু প্রেসিডেন্ট পুতিনকে বলেন, তিন লাখ রিজার্ভ সেনার মধ্যে ২ লাখ ১৮ হাজার প্রশিক্ষণ নিচ্ছেন এবং ৮২ হাজার সেনা ইউক্রেনে পাঠানো হয়েছে।

শুক্রবার পুতিন ও শোইগু’র মধ্যে বৈঠকটি রাশিয়ার দুটি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী পুতিনকে বলেন, আপনি যে ৩ লাখ সেনা সংঘবদ্ধের কথা বলেছিলেন তা সম্পন্ন হয়েছে।

পুতিনের নির্দেশের পর গত সেপ্টেম্বরে রিজার্ভ থেকে নতুন করে সেনা সমাবেশের প্রস্তুতি শুরু করে রাশিয়া। পুতিনের ঘোষণার প্রতিবাদে তখন রাশিয়ায় ব্যাপক বিক্ষোভ এবং দেশ ছেড়ে চলে যান অনেক নাগরিক।

এদিকে শুক্রবার ইউক্রেনের জেনারেল স্টাফ জানান, খেরসনে নিজেদের অবস্থা শক্তিশালী করার জন্য আরও ১ হাজার জরুরি সেনা দিনিপ্রো নদীর ওপারে পঠিয়েছে রাশিয়া। এর মানে কোনও লড়াই ছাড়াই শহরটির নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি নয় ক্রেমলিন।

ইউক্রেনীয় সেনাদের সঙ্গে সম্ভাব্য বড় ধরনের লড়াইয়ের আগে দখলকৃত খেরসন থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়ার কাজ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন রুশ কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে অন্তত ৭০ হাজার নাগরিককে দিনিপ্রো নদীর পূর্ব তীরে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে এই পদক্ষেপকে জোরপূর্বক মানুষদের সরিয়ে নেওয়া বলে অভিযোগ করেছে ইউক্রেন।  দখলকৃত ভূখণ্ডে দখলদার বাহিনী কর্তৃক জনগণকে জোর পূর্বক নিয়ে আসা বা সরিয়ে নেওয়াকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম