পুতিন থাকলে জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করবেন না জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২২, ১৭:০৯আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৭:০৯

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হাজির হলে তিনি তাতে অংশগ্রহণ করবেন না। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

জি-২০ সম্মেলনে হাজির হওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেননি পুতিন।

কিয়েভে গ্রিসের প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকেল্লারোপৌলৌকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট যদি জি-২০ সম্মেলনে হাজির হন তাহলে ইউক্রেন তাতে অংশগ্রহণ করবে না।

জেলেনস্কি টুইটারে জানিয়েছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদোর সঙ্গে তিনি ফোনালাপ করেছেন। এতে জি-২০ সম্মেলন অংশগ্রহণসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

জেলেনস্কি টুইটারে লিখেছেন, ইন্দোনেশীয় প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ হলো। শস্য উদ্যোগ জারি রাখার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছি। বৈশ্বিক খাদ্য নিরাপত্তার নিশ্চয়তাদানকারী হিসেবে ভূমিকা রাখতে ইউক্রেন প্রস্তুত। জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ