আরও ভয়াবহ পরিস্থিতির জন্য প্রস্তুত হোন: কিয়েভের মেয়র

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২২, ২১:৩১আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ২১:৩১

ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো শহরটির বাসিন্দাদের আরও খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত হওয়ার বিষয়ে সতর্ক করেছেন। রবিবার তিনি ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই প্রস্তুতির আহ্বান জানান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রাশিয়া যদি জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত রাখে তাহলে বিদ্যুৎ, পানি বা উষ্ণতা শীতল অবস্থায় নেমে যাওয়ার মতো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে হবে।

কিয়েভের মেয়র বলেন, এই পরিস্থিতি এড়ানোর জন্য আমরা সব কিছু করছি। কিন্তু বাস্তবতা হলো আমাদের শত্রুরা শহরের বিদ্যুৎ, পানির সরবরাহ বন্ধ করার জন্য সব কিছু করছে। সাধারণভাবে এগুলো ছাড়া আমরা বাঁচতে পারব না। আমাদের দেশের ভবিষ্যৎ এবং আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ নির্ভর করছে এই ভিন্ন পরিস্থিতির জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি।

ইউক্রেনের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি অপারেটর জানিয়েছে, কিয়েভের কিছু অংশ রবিবার ঘণ্টার হিসাব করে বিদ্যুৎ নির্দিষ্ট পরিমাণে সরবরাহ করা হচ্ছে। চেরনিহিভ, চেরকাসি, জিতোমির, সুমি, খারকিভ ও পলতাবা অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার পরিকল্পনা রয়েছে।

মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, কিয়েভ ১ হাজার হিটিং পয়েন্ট মোতায়েনের পরিকল্পনা করছে। কিন্তু ৩০ লাখ জনগণের জন্য এগুলো পর্যাপ্ত হবে না।

গত কয়েক সপ্তাহ ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে বেশিরভাগ জ্বালানি স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। এতে অনেক গুরুত্বপূর্ণ জ্বালানি স্টেশন ধ্বংস হয়ে গেছে। ফলে বহু বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে ‘জ্বালানি সন্ত্রাস’ চালানোর অভিযোগ তুলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের জ্বালানি সেক্টরে রাশিয়ার ধারাবাহিক হামলার কারণে সাড়ে ৪০ লাখ মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম