ডনেস্কতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২২, ১০:২৩আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৯:০৯

পূর্বাঞ্চলীয় ডনেস্কতে ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রচণ্ড পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে রাশিয়া। রবিবার রাতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ডনেস্ক অঞ্চলে রুশদের ওপর প্রচণ্ড হামলা চলছে। শত্রুরা সেখানে গুরুতর ক্ষতির মুখে পড়ছে।

জেলেনস্কি বলেছেন, তিনি বিশ্বাস করেন রাশিয়া নিজেদের সেনাদের জড়ো করছে ইউক্রেনের অবকাঠামোতে সম্ভাব্য গণহামলা চালানোর জন্য, বিশেষ করে জ্বালানি অবকাঠামোতে।

এর আগে ইউক্রেনীয় রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো শহরটির বাসিন্দাদের আরও খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত হওয়ার বিষয়ে সতর্ক করেছেন। 

তিনি বলেন, এই পরিস্থিতি এড়ানোর জন্য আমরা সব কিছু করছি। কিন্তু বাস্তবতা হলো আমাদের শত্রুরা শহরের বিদ্যুৎ, পানির সরবরাহ বন্ধ করার জন্য সব কিছু করছে। সাধারণভাবে এগুলো ছাড়া আমরা বাঁচতে পারব না। আমাদের দেশের ভবিষ্যৎ এবং আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ নির্ভর করছে এই ভিন্ন পরিস্থিতির জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি।

গত কয়েক সপ্তাহ ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে বেশিরভাগ জ্বালানি স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। এতে অনেক গুরুত্বপূর্ণ জ্বালানি স্টেশন ধ্বংস হয়ে গেছে। ফলে বহু বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের