‘নাসামস’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ নভেম্বর ২০২২, ২১:২৬আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ২২:০৫

ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য নাসামস এবং অ্যাস্পাইড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম চালান পেলো ইউক্রেন। অস্ত্রগুলো নরওয়ে, স্পেন এবং যুক্তরাষ্ট্র থেকে পেয়েছে বলে জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী। খবর রয়টার্স, আল জাজিরা’র।

চালানের বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকভ জানান, আক্রমণকারী শত্রুদের লক্ষ্যবস্তুতে গুলি করতে থাকবো আমরা। আমাদের মিত্র নরওয়ে, স্পেন এবং যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাই।

এর আগে ইউক্রেনকে ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমস (নাসামস) সরবরাহে প্রতিশ্রুতি দেয় মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

রুশ বাহিনীর হামলা প্রতিহতে পশ্চিমা দেশগুলোর কাছে উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চলতি বছরের শুরু থেকে এই অস্ত্র সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিয়ে আসছিল জেলেনস্কির প্রশাসন। ইউক্রেনকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে মধ্য থেকে দূরপাল্লার সুরক্ষা প্রদান করবে।

ইউক্রেনে পাঠানো নতুন সামরিক সহযোগিতার মূল লক্ষ্য দেশটির সামরিক সক্ষমতা বৃদ্ধি করা। বিশেষ করে রাশিয়ার ভারী কামানের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে কিয়েভের শক্তি বৃদ্ধি করতে চায় বাইডেন প্রশাসন। 

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম