খেরসনে সড়ক দুর্ঘটনায় নিহত রুশপন্থী উপ-প্রধান: তাস

আন্তর্জাতিক ডেস্ক
০৯ নভেম্বর ২০২২, ২০:৩১আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ২০:৫৮

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরের মস্কো মনোনীত প্রশাসনের উপ-প্রধান কিরিল স্ট্রেমোসোভ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস বুধবার এ খবর জানিয়েছে।

তাস প্রতিবেদনে উল্লেখ করেছে, খেরসনের আঞ্চলিক সংবাদ পরিষেবার প্রধান কিরিলের নিহতের খবর নিশ্চিত করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, কিরিলের মৃত্যুর পারিপার্শ্বিকতা স্পষ্ট নয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ভিডিও আপডেট প্রকাশ করতেন কিরিল। এমনকি যুদ্ধক্ষেত্রে সম্মুখভাবে যানবাহনের চলাচলও প্রকাশ করতেন তিনি।  

কয়েক সপ্তাহ ধরে তিনি খেরসনে ডিনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে স্থানীয়দের সরে যাওয়ার আহ্বান জানিয়ে আসছেন। ইউক্রেনের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় স্থানীয়দের নদীর পূর্ব তীরে সরিয়ে নিচ্ছে রুশ কর্তৃপক্ষ।

কিরিলের মৃত্যুর খবরের প্রতিক্রিয়ায় ইউক্রেনের এক আইনপ্রণেতা ওলেক্সি গনচারেঙ্কো দাবি করেছেন, কিরিল একজন বিশ্বাসঘাতক, যে রাশিয়ার পক্ষ নিয়েছে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর দুই মাস পর খেরসনে রুশ মনোনীত বেসামরিক প্রশাসনের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন কিরিল।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম