ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন

দ. কোরিয়ার সঙ্গে গোপনে যে চুক্তি করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২২, ১৩:১১আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৩:২১

দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ১ লাখ আর্টিলারি শেল কেনার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এসব শেল ইউক্রেনকে সরবরাহ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা শুক্রবার (১১ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন যে দ. কোরিয়ার তৈরি আর্টিলারি শেল ইউক্রেনে পাঠাতে চায় ওয়াশিংটন।

মার্কিন কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ১ লাখ রাউন্ড ১৫৫ মিলি আর্টিলারি শেল কিনতে একটি চুক্তির প্রায় কাছাকাছি রয়েছে ওয়াশিংটন-সিউল। এগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সরবরাহ করা হবে। গোলাবারুদ্ধ যুক্তরাষ্ট্র হয়ে ইউক্রেনীয় ভূখণ্ডে পাঠানো হবে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

এই চুক্তির আলোচনার জনসম্মুখে প্রকাশ হলে হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন ওই মার্কিন কর্মকর্তা। গোলাবারুদ চুক্তির খবরে দ. কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানায়, ইউক্রেনকে প্রাণঘাতীয় সহায়তা না দেওয়ার ব্যাপারে সিউলের অবস্থান অপরিবর্তি রয়েছে।

তবে দ. কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি শুক্রবার জানায়, সিউলের প্রতিরক্ষামন্ত্রী লি জং-সুপ ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন চলতি মাসে ‘নীতিগতভাবে’ আর্টিলারি চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হন।

ইউক্রেনকে কোনও ধরনের সামরিক সহায়তা না দেওয়ার ব্যাপারে দ. কোরিয়াকে হুমকি দিয়ে রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোনও প্রাণঘাতী অস্ত্র গোলাবারুদ সরবরাহ করলে মস্কো-সিউলের দ্বিপাক্ষিক সর্ম্পক নষ্ট হওয়ার জন্য যথেষ্ট বলে মনে করেন তিনি।

সূত্র: আল জাজিরা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান