খেরসনে আবার উড়লো ইউক্রেনের পতাকা

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২২, ১৭:০৮আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১৭:০৮

দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ খেরসন শহর থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারের পর আবারও সেখানে ইউক্রেনের পতাকা উড্ডয়ন করা হয়েছে। রুশ সেনা প্রত্যাহারের সময় ব্যাপক বিশৃঙ্খলার খবরের মধ্যে বৃহস্পতিবার মধ্যরাতে খেরসন শহরের সিটি সেন্টারে ইউক্রেনের পতাকা উড্ডয়ন করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

ধারণা করা হচ্ছে, খেরসনে ডিনিপ্রো নদীর পশ্চিম তীর ও খেরসন শহর দিরে প্রায় ২০ হাজার রুশ সেনা মোতায়েন করা হয়েছিল। ইউক্রেনীয় বাহিনীর পাল্টা আক্রমণের অংশ হিসেবে ডিনিপ্রো নদী পার হওয়া রুশ সেনাদের ওপর গোলাবর্ষণ করা হয়।

খবরে বলা হয়েছে, রুশ সামরিক কর্মকর্তারা সেনাদের নির্দেশ দিয়েছেন, যে যেভাবে পারে শহর ছেড়ে চলে যেতে।

ইউক্রেনপন্থিরা খেরসন সিটি সেন্টারে ইউক্রেনের পতাকা উড্ডয়ন করেছেন বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া শহরটি দখল নেওয়ার পরও তারা ইউক্রেনের হয়ে সক্রিয় ছিলেন। শহরে থেকে যাওয়া বেশিরভাগ বাসিন্দা নিজেদের ঘরেই বন্দি রেখেছেন। কয়েকটি রুশ খবরে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইউক্রেনের স্পেশাল ফোর্সের সদস্যরা শহরটিতে প্রবেশ করেছেন।

ইউক্রেনীয়দের মতে, বৃহস্পতিবার সন্ধ্যায় অর্ধেকের মতো রুশ সেনা পশ্চিম তীর ছেড়েছে। রুশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, শহর ছাড়া রুশ সেনাদের কয়েকটি ইউনিটে আতঙ্ক বিরাজ করছে।

বুধবার রুশ সেনাদের খেরসনের পশ্চিম তীর থেকে চলে যাওয়ার নির্দেশ দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সেপ্টেম্বরে যে চারটি ইউক্রেনীয় ভূখণ্ডকে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা করে খেরসন সেগুলোর একটি। ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার দখল করা একমাত্র প্রাদেশিক রাজধানী ও বৃহত্তম ভূখণ্ড হলো খেরসন। খেরসন প্রদেশের প্রাদেশিক রাজধানী হলো খেরসন শহর। ডিনিপ্রো নদীর পশ্চিম তীরে খেরসন শহরের অবস্থান।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, ইউক্রেনে তাদের দখলকৃত খেরসন শহর থেকে রুশ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। খেরসন প্রদেশে ডিনিপ্রো নদীর পশ্চিম তীরের এই শহর থেকে রাশিয়ার সেনা প্রত্যাহারকে চলমান যুদ্ধে মস্কোর বৃহত্তম ব্যর্থতা হিসেবে মনে করা হচ্ছে। 

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে উল্লেখ করেছেন, খেরসনে ডিনিপ্রো নদীর প্রধান সেতুটি ধ্বংস হয়ে গেছে। এটি রুশ নাকি ইউক্রেনীয় বাহিনীর হামলায় ধ্বংস হয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম