রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য তুরস্কে সিআইএ প্রধান?

আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর ২০২২, ২২:০৪আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ২২:০৪

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-র প্রধান উইলিয়াম বার্নস তুরস্ক সফরে গেছেন বলে খবর পাওয়া গেছে। সূত্র বলছে, রাশিয়ার সঙ্গে আলোচনার জন্যই তার এই সফর। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হোয়াইট হাউজের একজন কর্মকর্তার বরাত দিয়ে বেশকিছু প্রতিবেদনে বলা হয়েছে, নিজের রুশ সমকক্ষের সঙ্গে বৈঠক এবং ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে মস্কোকে সতর্ক করতেই এই সফরে গেছেন সিআইএ পরিচালক।

এক সময় রাশিয়ায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন সিআইএর বর্তমান প্রধান উইলিয়াম বার্নস।

রয়টার্সের সঙ্গে আলাপকালে বার্নসের তুরস্ক সফরের বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। তিনি জানান, এ বিষয়ে ওয়াশিংটনের তরফে ইউক্রেনকে আগাম অবহিত করা হয়েছিল।

রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিনের সঙ্গে উইলিয়াম বার্নসের আলোচনার বিষয়ে অবশ্য বিস্তারিত জানা যায়নি। তাদের আলোচনা ইতোমধ্যেই শেষ হয়েছে কিনা, সেটিও স্পষ্ট নয়।

আনাদোলু এজেন্সির খবরে নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তুরস্কের গোয়েন্দা কর্মকর্তারা তত্ত্বাবধানে দুই গোয়েন্দা প্রধানের বৈঠক আয়োজনের কথা জানানো হয়েছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম