বিস্ফোরণস্থলে প্রবেশের অনুমতি পেতে পারে ইউক্রেন: পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২২, ১৫:৫০আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৫:৫৫

পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত স্থানে ইউক্রেনকে পরিদর্শনের অনুমতি দেওয়া হতে পারে। কিয়েভ ঘটনাস্থলে পরিদর্শনের অনুমতি চাওয়ার প্রেক্ষিতে এ কথা জানান পোলিশ প্রেসিডেন্টের শীর্ষ পররাষ্ট্রনীতির উপদেষ্টা জাকুব কুমোচ।

বেসরকারি টিভএন২৪ সম্প্রচারমাধ্যমকে জাকুব কুমোচ বলেন, পোল্যান্ড-আমেরিকান তদন্তকারী দল ঘটনাস্থলে রয়েছেন। আর ইউক্রেনের পক্ষ থেকে সেখানে প্রবেশে অনুমতির জন্য আবেদন এসেছিল। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড উভয়পক্ষের সম্মতির প্রয়োজন। তবে যুক্তরাষ্ট্রের কোনও আপত্তি থাকবে বলে মনে হচ্ছে না। ইউক্রেন পরিদর্শনের শিগগিরিই অনুমতি পাবে।

মঙ্গলবার রাতে ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের ভূখণ্ডে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধে এই প্রথম কোনও ন্যাটো দেশ সরাসরি আক্রান্ত হলো। ন্যাটো মহাসচিব বলেন, পোল্যান্ডে গতকাল যা ঘটেছে তার পুরো দায় রাশিয়ার। কারণ গতকাল ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অবিরাম আক্রমণ এবং চলমান যুদ্ধের সরাসরি ফল এই বিস্ফোরণ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মঙ্গলবার ন্যাটোর সদস্য রাষ্ট্র পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দুই জন নিহতের ঘটনায় কিয়েভ কোনভাবেই দায়ী নয়।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি