ইউক্রেনে ৪৭০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২২, ১১:১৫আপডেট : ২১ নভেম্বর ২০২২, ২০:৩১

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, সামরিক অভিযানের শুরু থেকে ইউক্রেনে ৪ হাজার ৭০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। রবিবার লা ফ্রাঙ্কোফোনির আন্তর্জাতিক সংস্থার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

বলেন, আজ পূর্ণ মাত্রার যুদ্ধের ২৭০তম দিন। রাশিয়া ৪ হাজার সাতশোর বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেনের বিরুদ্ধে।

রুশ আগ্রাসন নিয়ে জেলেনস্কি আরও বলেন, আমাদের শত শত শহর পুড়েছে। হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বহু মানুষকে জোর করে রাশিয়ায় নির্বাসিত করা হয়েছে। তাদের হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ লোক ইউক্রেন ছেড়ে অন্য দেশে পালিয়েছে।

শান্তি পরিকল্পনা নিয়ে প্রশ্নের উত্তরে আরও বলেন, ইউক্রেনের শান্তি ফর্মুলা খুবই স্পষ্ট। প্রতিটি লাইন পুঙ্খানুপুঙ্খভাবে তৈরি করা হয়েছে।

প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে কথিত সামরিক অভিযান শুরু করেছে মস্কো। ৯ মাসের মাথায় জাপোরিজ্জিয়া, কিয়েভ, ওডেসাসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে রুশ বাহিনী।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে