খেরসনে রুশ হামলায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২২, ১০:০৪আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১০:০৪

ইউক্রেনের খেরসন অঞ্চলে রুশ বাহিনীর গোলাবর্ষণে অন্তত ৩২ জন নিহত হয়েছে। গত ১১ নভেম্বর রাশিয়ার কাছ থেকে শহরটি পুনরুদ্ধার করে ইউক্রেন। তবে পিছু হটলেও নিজেদের নিয়ন্ত্রিত এলাকা থেকে শহরটিতে গোলাবর্ষণ শুরু করে রুশ বাহিনী। এতে হতাহতের ঘটনা ঘটে। ইউক্রেনীয় পুলিশের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ফেসবুকে দেওয়া পোস্টে ইউক্রেনের পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো বলেছেন, রুশ বাহিনীর অব্যাহত গোলার্ষণ এই শহরকে ধ্বংস করে দিচ্ছে। তারা শান্তিকামী স্থানীয় বাসিন্দাদের হত্যা করছে। সর্বোপরি, দখলদারিত্ব অবসানের পর থেকে খেরসন অঞ্চলে ৩২ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে রুশ বাহিনী।

এদিকে খেরসনের বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের দফতরের উপপ্রধান কিরিলো টিমোশেঙ্কো।

রুশ বাহিনী শহরটি ছাড়ার সময় এটি বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। পরে সেখানে দ্রুত সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করার উদ্যোগ নেয় কিয়েভ। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে কিরিলো টিমোশেঙ্কো বলেন, ‘প্রথমে আমরা শহরের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ করছি। এরপর গৃহস্থালীর গ্রাহকদের জন্য।’

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর কিছু দিনের মধ্যেই তারা খেরসন শহরের নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয়। তবে শেষ পর্যন্ত এই নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয় মস্কো। শহরের দখল হারালেও ডিনিপ্রো নদীর পূর্ব তীরে অবস্থান নিয়ে সেখান থেকে খেরসনে গোলাবর্ষণ অব্যাহত রাখে রুশ বাহিনী।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম