ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার আহ্বান বেলারুশের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২২, ১১:৪৭আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১১:৪৭

ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বেলারুশ। রবিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এমন আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

কিয়েভের দিক থেকে ‘কোনও পূর্বশর্ত’ ছাড়াই এমন আলোচনার তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য পূর্বশর্ত রেখে কিয়েভ ভুল করছে।

এ ধরনের পূর্বশর্ত আলোচনার জন্য সহায়ক নয় বলেও মন্তব্য করেন তিনি।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, ‘ভলোদিমির জেলেনস্কির তথা ইউক্রেনীয়দের ভুল হলো, তারা আলোচনা প্রক্রিয়ার সর্বোত্তম নীতি লঙ্ঘন করেছে। বিশেষ করে যখন জায়ান্ট রাশিয়ার সঙ্গে কথা বলছেন। আপনি আগে থেকে শর্ত দিতে পারেন না।’

তিনি বলেন, ‘আলোচনার টেবিলে বসুন এবং সেখানে যাবতীয় শর্ত তুলে ধরুন। দ্বিতীয় নীতিটি হলো সর্বোৎকৃষ্ট – আপোস।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম