ইউক্রেন নিয়ে রুশ ও মার্কিন গোয়েন্দা প্রধানের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২২, ২০:১৮আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ২০:১৮

রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ)-এর প্রধান উইলিয়াম বার্নসের সঙ্গে পারমাণবিক ইস্যু ও ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন। বুধবার এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, নভেম্বর মাসের মাঝামাঝিতে তাদের এই আলোচনা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মস্কোতে মার্কিন দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স এলিজাবেথ রুড বলেছেন, সিআইএ প্রধান কোনও বিষয়ে দরকষাকষি করেননি। তিনি ইউক্রেন যুদ্ধের সমাধান নিয়েও আলোচনা করেননি।

রুশ বার্তা সংস্থা আরআইএ-কে সের্গেই নারিশকিন বলেছেন, আমার দিক থেকে আমি রুডের বক্তব্যকে নিশ্চিত করছি। সঙ্গে আরও উল্লেখ করতে পারি বৈঠকে যেসব শব্দ বারবার উচ্চারিত হয়েছে সেগুলোর মধ্যে ছিল ‘কৌশলগত স্থিতিশীলতা’, ‘পারমাণবিক নিরাপত্তা’, ‘ইউক্রেন’ এবং ‘কিয়েভের শাসক’।

ঝুঁকি ব্যবস্থাপনা এবং এমন আলোচনার প্রয়োজন হলে বৈঠকের বিষয়ে এলিজাবেথ রুড যে মন্তব্য করেছেন তাও নিশ্চিত করেছেন রুশ গোয়েন্দা প্রধান।

১৪ নভেম্বর তুরস্কে রাশিয়া ও মার্কিন কর্মকর্তাদের এই উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আক্রমণ শুরুর পর এটিই এমন পর্যায়ে প্রথম মুখোমুখি বৈঠক।

এর আগে বৈঠকে আলোচনার বিষয়ে কোনও মন্তব্য করেনি রাশিয়া। আগে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বিষয়টি সংবেদনশীল। ওয়াশিংটন বলেছিল, তাদের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়াকে সতর্ক করা হয়েছে।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম