ভারতকে রুশবিরোধী জোটে নেওয়ার চেষ্টা করছে ন্যাটো: ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ১৮:৫৯আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৮:৫৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছেন, চীনের কাছাকাছি অঞ্চলে পশ্চিমাদের সামরিক জোট এমনভাবে উত্তেজনা বাড়াচ্ছে যা রাশিয়ার জন্য হুমকি। বৃহস্পতিবার তিনি এই অভিযোগ করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক সংবাদ সম্মেলনে সের্গেই ল্যাভরভ বলেন, দক্ষিণ চীন সাগর এখন এমন অঞ্চলে পরিণত হয়েছে যেখানে ন্যাটো উত্তেজনা বাড়াতে চায়। এক সময় যেমনটি তারা ইউক্রেনে করেছে।

ল্যাভরভ বলেন, এমন উস্কানি চীন কত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে তা আমরা জানি। তাইওয়ান ও তাইওয়ান প্রণালীর কথা উল্লেখ করার দরকার নাই। আমরা জানি ন্যাটো এই অঞ্চলে আগুন নিয়ে খেলছে। যা রাশিয়ার জন্য হুমকি ও ঝুঁকিপূর্ণ। চীনের ভূখণ্ডের মতো এই অঞ্চল আমাদেরও কাছাকাছি।

তিনি বলেছেন, এই কারণে চীনের সঙ্গে সামরিক সম্পর্ক গড়ে তুলছে রাশিয়া এবং যৌথ মহড়া পরিচালনা করছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকা ন্যাটো জোটের সদস্যরা বিস্ফোরক পরিস্থিতি করতে চাইছে। এটি সবাই বুঝতে পারছে।

এমন মন্তব্যের পেছনে কোনও প্রমাণ হাজির করেননি ল্যাভরভ। তবে তার কথায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার আকুস চুক্তির কথা ছিল।

ল্যাভরভ আরও অভিযোগ করেছেন, ভারতকে রুশবিরোধী ও চীনবিরোধী জোটে নেওয়ার চেষ্টা করছে ন্যাটো। এমন সময় তারা এমনটি করছে যখন তারা রাশিয়ার প্রভাব সংকুচিত করতে চেষ্টা করছে পশ্চিমারা।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম