রুশ বিমানঘাঁটিতে বিস্ফোরণ নিয়ে টিপ্পনি জেলেনস্কির উপদেষ্টার

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২২, ১০:১১আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১০:১১

রাশিয়ার সামরিক বাহিনীর দুইটি বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটেছে। সোমবারের এই ঘটনায় এখনও কেউ দায়িত্ব স্বীকার করেনি। তবে এ নিয়ে মস্কোর প্রতি টিপ্পনি কাটতে ভোলেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক।

টুইটারে দেওয়া পোস্টে রুশ বাহিনীর বিমানঘাঁটিতে বিস্ফোরণের ঘটনার প্রতি ইঙ্গিত করেন মাইখাইলো পোডোলিয়াক। তিনি বলেন, পৃথিবী গোলাকার – এটা গ্যালিলিওর আবিষ্কার। ক্রেমলিন জ্যোতির্বিদ্যা পড়েনি। এই পড়াশোনা করলে তারা জানতো, যদি অন্য দেশের আকাশসীমায় কিছু উৎক্ষেপণ করা হয়, আজ কিংবা কাল অজ্ঞাত উড়ন্ত বস্তুগুলো তার নিজের কাছেও ফিরে আসবে।

বিবিসি জানিয়েছে, সোমবার আক্রান্ত দুই বিমানঘাঁটির অবস্থান রাশিয়ার ইউক্রেন সীমান্ত থেকে কয়েকশ’ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে এসব বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ সম্পর্কে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রিয়াজান শহর সংলগ্ন বিমানঘাঁটিতে একটি জ্বালানি ট্যাংকার বিস্ফোরিত হয়েছে। মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ওই ঘাঁটিতে এই বিস্ফোরণে অন্তত তিন জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ছয় জন।

সারাতোভ অঞ্চলের এঙ্গেলস বিমানঘাঁটিতে বিস্ফোরণে আরও দুই জন আহতের খবর পাওয়া গেছে। মনে করা হয়, এই ঘাঁটিতে মস্কোর কৌশলগত দূরপাল্লার যাবতীয় বোমারু বিমান নোঙ্গর করা আছে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি