ইউক্রেনের ‘সামরিক সম্ভাবনা’ গুঁড়িয়ে দেওয়াই হামলার লক্ষ্য: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২২, ১২:৫৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১২:৫৯

ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রুশ হামলার লক্ষ্য হলো দেশটির ‘সামরিক সম্ভাবনা’ গুঁড়িয়ে দেওয়া। এমন মন্তব্য করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সের্গেই শোইগু বলেন, ইউক্রেনের সামরিক কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা, প্রতিরক্ষা শিল্প উদ্যোগ এবং সংশ্লিষ্ট অবকাঠামোতে ব্যাপক হামলা চালাচ্ছে রাশিয়ার সশস্ত্র বাহিনী। দেশটির সামরিক সম্ভাবনাকে চূর্ণ করে দিতেই দূরপাল্লার নির্ভুল অস্ত্র দিয়ে এসব হামলা চালানো হচ্ছে।

রুশ বাহিনী ডনবাসের বিভিন্ন এলাকা ‘মুক্ত’ করা অব্যাহত রেখেছে বলেও জানান সের্গেই শোইগু।

তিনি বলেন, ‘রাশিয়ার সশস্ত্র বাহিনী ডনবাসকে মুক্ত করে চলেছে। সম্প্রতি মায়োর্স্ক, পাভলোভকা, অপিটনয়ে, আন্দ্রেভকা, বেলোগোরোভকা ইউঝনায়া এবং কুর্দিউমোভকা আমাদের নিয়ন্ত্রণে এসেছে।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম