ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বৈধ লক্ষ্যবস্তু: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২২, ২২:২২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ২২:২৩

যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করে তাহলে রাশিয়ার জন্য তা হবে বৈধ লক্ষ্যবস্তু। বুধবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে এই মন্তব্য করা হয়েছে। এর ফলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইউক্রেন অত্যাধুনিক অস্ত্র পেলেও রাশিয়া হামলা চালিয়ে যাওয়া থেকে পিছু হটবে না। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।

বুধবার একাধিক মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। বৃহস্পতিবার নাগাদ এই সামরিক সহযোগিতা প্রদানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ গত মাসে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠায় তাহলে অবিলম্বে সেগুলো রাশিয়ার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তার মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া হলে বুধবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হামলার জন্য রাশিয়ার একটি বৈধ লক্ষ্যবস্তু হবে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগ পর্যন্ত তিনি মন্তব্য করতে চান না। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে অনির্ভরযোগ্য হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে পিছু হটার পর ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা জোরদার করেছে। এসব হামলা থেকে প্রতিরক্ষার জন্য ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনিস্ক যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের কাছে আকাশ প্রতিরক্ষার জন্য অস্ত্র সহযোগিতা চেয়ে আসছেন।

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, ইউক্রেনে একটি প্যাট্রিয়ট ব্যাটারি পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। একটি ট্রাকে বসানো প্যাট্রিয়ট ব্যাটারিতে আটটি লঞ্চার থাকে, প্রতিটি লঞ্চারে চারটি ক্ষেপণাস্ত্র রাখা যায়।

মার্কিন সেনাবাহিনীর মতে, পুরো ব্যবস্থার রাডার, কন্ট্রোল স্টেশন, কম্পিউটার ও জেনারেটর মিলিয়ে এটি পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ৯০ জন সেনা প্রয়োজন হয়। কিন্তু মাত্র তিনজন সেনা ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারবেন।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক