খেরসনে রুশ হামলায় নিহত ২, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২২, ১৯:৪৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৯:৪৯

ইউক্রেনের খেরসন শহরে রাশিয়ার গোলাবর্ষণে দুই ব্যক্তি নিহত ও শহরটির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার ইউক্রেনের এক সিনিয়র কর্মকর্তা এই দাবি করেছেন। সম্প্রতি রাশিয়ার দখল থেকে শহরটি মুক্ত করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের উপ-প্রধান কিরিলো টিমোশেঙ্কো টেলিগ্রামে বলেছেন, শত্রুরা শহরের প্রাণকেন্দ্রে আবারও হামলা চারিয়েছে। খেরসন ওভিএ ভবন থেকে মাত্র ১০০ মিটার দূরে এবার হামলা হয়েছে। ভবনটিতে গতকাল হামলা হয়েছিল।

তিনি জানান, প্রাথমিক পাওয়া তথ্য অনুসারে দুই ব্যক্তি নিহত হয়েছে।

টিমেশেঙ্কো বলেছেন, খেরসন শহর একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন। শিপ জেলায় গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে রাশিয়ার ভারী গোলাবর্ষণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এর আগে ইউক্রেনীয় কর্মকর্তারা দাবি করেছেন, পূর্বাঞ্চলে রাশিয়ার দখলকৃত শহর ডনেস্কে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। সেখানকার রুশ সমর্থিত মেয়র দাবি করেছেন, ২০১৪ সালের পর এটি বড় ধরনের হামলা।

শহরটির রুশ মনোনীত মেয়র আলেক্সি কুলেমজিন টেলিগ্রামে বলেন, ‘সকাল ৭ টায় ডনেস্কের কেন্দ্রবিন্দুতে হামলা হয়েছে। বিএম-২১ গ্র্যাড মাল্টিপল রকেট লঞ্চার থেকে বেসামরিক শহরের ওপর ৪০টি রকেট ছুড়েছে তারা। এটি সুস্পষ্ট যুদ্ধাপরাধ।’

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম