ইউক্রেন থেকে ১৪ মিলিয়ন টন শস্য রফতানি হয়েছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ ডিসেম্বর ২০২২, ০৭:৩৯আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০৭:৩৯

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য চুক্তির আওতায় ইউক্রেন থেকে ১৪ মিলিয়ন টনেরও বেশি শস্য রফতানি হয়েছে। জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের প্রধান রেবেকা গ্রিনস্প্যান এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

রেবেকা গ্রিনস্প্যান বলেন, শস্য রফতানির এই চুক্তি টানা সাত মাস ধরে দুনিয়াজুড়ে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির গতি কমিয়েছে।

তিনি বলেন, আমরা ১৪ মিলিয়ন টন খাদ্য ছাড় করেছি, যা ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের মাধ্যমে এসেছে। এটি বাজারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।

কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য রফতানি নিশ্চিতের জন্য জাতিসংঘের সঙ্গে মিলিতভাবে এ চুক্তিতে মধ্যস্থতা করেছে তুরস্ক। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা নেতাদের একজন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। কদিন আগেও দুই নেতা খাদ্যশস্য সরবরাহ এবং তুরস্কে সম্ভাব্য আঞ্চলিক গ্যাসকেন্দ্র নিয়ে আলোচনা করেন।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম