ইউক্রেনে রাশিয়ার ‘নির্বিচার সন্ত্রাসের’ নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। দেশটিতে রাশিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় কঠোর সমালোচনা করেছেন ইইউ-এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এক বিবৃতিতে জোসেফ বোরেল বলেন, এই নিষ্ঠুর, অমানবিক হামলার লক্ষ্য হলো মানুষের দুর্ভোগ বাড়ানো এবং ইউক্রেনের জনগণকে বঞ্চিত করা। হাসপাতাল, জরুরি পরিষেবা এবং বিদ্যুৎ ও পানির মতো অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো থেকেও তাদের বঞ্চিত করার লক্ষ্যেই এসব হামলা চালাচ্ছে রুশ বাহিনী।
ইউক্রেনে রুশ বাহিনীর এসব বোমা হামলাকে যুদ্ধাপরাধ ও বর্বর কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেন জোসেফ বোরেল। এসব ঘটনার জন্য দায়ী সবাইকে জবাবদিহি করতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।









