ইউক্রেনে যুদ্ধে সেনাদের মনোবল বাড়াতে ফ্রন্ট লাইনে সংগীতশিল্পী পাঠাবে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এই ঘোষণা দেওয়া হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
রুশ আউটলেট আরবিসি নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিয়োগ দেওয়া সেনাদের পাশাপাশি পেশাদার শিল্পী যারা স্বেচ্ছায় সামরিক চাকরিতে প্রবেশ করেছে তাদেরও যুদ্ধের সামনের সারিতে রাখা হবে।
এদিকে ইউক্রেনে যুদ্ধরত ফ্রন্টলাইনে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, রুশ বাহিনী যেসব স্থানে মোতায়েন রয়েছে সেসব এলাকা পরিদর্শন করেছেন সের্গেই শোইগু। বিশেষ সামরিক অভিযানের আওতাভুক্ত এলাকাগুলোর সমারিক ইউনিটগুলো ঘুরে দেখেছেন তিনি।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর দুর্বলতার চিত্র ফুটে উঠেছে। এমন বাস্তবতায় সেনাদের দুর্বলতার কাটিয়ে উঠার উৎসাহ যোগাতেই সের্গেই শোইগুর এই সফর।









