অবশেষে বিদ্যুৎ পেলো ইউক্রেনের ৬০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২২, ১৯:২৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ১৯:২৪

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মেরামতে সমর্থ হয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রুশ বাহিনীর ওই হামলার পর গত ২৪ ঘণ্টায় প্রায় ৬০ লাখ মানুষকে বিদ্যুৎ ফিরিয়ে দিতে সমর্থ হয়েছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনীর ওই হামলার পর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধারে তার দেশের কর্মকর্তারা বিরামহীনভাবে কাজ করে গেছেন।

এদিকে ইউক্রেনের লুহানস্ক প্রদেশের রুশ নিয়ন্ত্রিত শহর শাচাস্তিয়ায় ইউক্রেনীয় বাহিনীর রকেট হামলায় তিন জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার অঞ্চলটির রুশ নিযুক্ত কর্তৃপক্ষ এমন দাবি করেছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে রুশ কর্মকর্তারা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেটের সাহায্যে চালানো এই হামলায় তিন জন নিহত এবং পাঁচ জন আহত হয়েছে। এছাড়া চারটি ঘর ধ্বংস হয়ে গেছে।

এর আগে শুক্রবার ইউক্রেনের বিদ্যুৎ খাতসহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে সিরিজ হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এমন আরও হামলা চালানোর মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র মস্কোর হাতে রয়েছে। তবে কিয়েভও যথেষ্ট শক্তিশালী।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান