ইউক্রেনীয় গোলাবর্ষণে ডনেস্কে রুশপন্থী দুই শীর্ষ কর্মকর্তা আহত

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২২, ১৮:০৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৮:০৭

ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার দখলকৃত ডনেস্কে ইউক্রেনীয় সেনাবাহিনীর গোলাবর্ষণে সাবেক রুশ উপ-প্রধানমন্ত্রী এবং মস্কোপন্থী কর্মকর্তা আহত হয়েছেন। বুধবার এই হামলা হয়। রুশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

শিল্পোন্নত ডনবাস অঞ্চলে ডনেস্ক মস্কোপন্থী সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের মূল কেন্দ্রবিন্দুতে অঞ্চলটি পরিণত হয়েছে।

তাস বার্তা সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আহত দুই মস্কোপন্থী কর্মকর্তার একজন হলেন দিমিত্রি রগোজিন। তিনি রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী। ইউক্রেনে রাশিয়ার দখলকৃত দুটি অঞ্চলে সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন তিনি।

অপর আহত কর্মকর্তা হলেন স্বঘোষিত ডনেস্ক পিপল’স রিপাবলিক-এর সরকার প্রধান ভিটালি খোটসেঙ্কো। তার প্রেস সচিব রুশ বার্তা সংস্থাকে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  

রুশ বার্তা সংস্থা জানিয়েছে, ডনেস্কে একটি হোটেলে ইউক্রেনের সেনাবাহিনী হামলা চালানোর সময় দুই কর্মকর্তা আহত হয়েছেন।

হোটেলে অবস্থানকরা এক রুশ আইনপ্রণেতা ইঙ্গিত দিয়েছেন, তাদের উপস্থিতির তথ্য পেয়ে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধান ছিলেন রগোজিন। কিন্তু জুলাই মাসে তাকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।

সূত্র: রয়টার্স

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী