নিরাপত্তা পরিষদ থেকে রাশিয়াকে অপসারণের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২২, ১৬:৫৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ২০:৩১

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ থেকে রাশিয়ার অপসারণ দাবি করেছে ইউক্রেন। রবিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এমন দাবি জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আগামীকাল আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের অবস্থান প্রকাশ করবো। আমাদের একটি খুব সহজ প্রশ্ন আছে। রাশিয়ার কী নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য থাকার এবং আদৌ জাতিসংঘে থাকার অধিকার আছে? আমাদের কাছে এটির একটি বিশ্বাসযোগ্য ও যুক্তিযুক্ত উত্তর আছে। না! এই অধিকার তাদের নেই!’

এর আগে ইউক্রেন যুদ্ধের পেছনে নিজের ‘লক্ষ্যের’ কথাও জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, এই যুদ্ধে তার লক্ষ্য হলো রাশিয়ার মানুষকে ঐক্যবদ্ধ করা।

কথিত ‘ঐতিহাসিক রাশিয়া’ ধারণার উল্লেখ করে পুতিন দাবি করেন, রুশ ও ইউক্রেনীয়রা একই। এমন মন্তব্যের মধ্য দিয়ে দৃশ্যত ইউক্রেনের সার্বভৌমত্বকে অস্বীকার করে দেশটিতে রুশ আগ্রাসনের ন্যায্যতা তুলে ধরেন পুতিন।

রুশ প্রেসিডেন্ট বলেন, তার বিশ্বাস রাশিয়া ঠিক পথে রয়েছে। তিনি বলেন, ‘আমরা আমাদের জাতীয় স্বার্থ, আমাদের নাগরিকদের স্বার্থ রক্ষা করছি। নাগরিকদের রক্ষা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই।’

/এমপি/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম