রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত: বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২২, ০৮:৫৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১০:২১

রাশিয়ার পাঠানো ইস্কান্দার কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে বেলারুশ। একইসঙ্গে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও প্রস্তুত রয়েছে। বেলারুশের একজন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এমন সময়ে এ খবর এলো যার কদিন আগেই বেলারুশ সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে মিলিত হন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে একমত হন দুই নেতা।

পুতিনের বিশ্বাস, মস্কো ও মিনস্ক উভয়েই পশ্চিমা নিষেধাজ্ঞা এবং রাশিয়া ও বেলারুশের মধ্যে বিভেদ ঘটানোর অপচেষ্টাকে সফলভাবে প্রতিহত করেছে। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমাদের অর্থনীতিতে অবৈধ বিধিনিষেধের প্রভাব কমানোর জন্য আমাদের পদক্ষেপগুলোর সমন্বয় করছি। বেশ বিশ্বাসযোগ্য এবং কার্যকরভাবেই এটি করছি আমরা।’

মস্কোর তরফে বেলারুশে কতগুলো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছে সেটি নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বেলারুশ সীমান্ত থেকে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে গুঞ্জন রয়েছে। এরমধ্যেই পুতিনের সফর শেষে রুশ ক্ষেপণাস্ত্র প্রস্তুত থাকার কথা জানালো বেলারুশ।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম