ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহ নস্যাৎ করবে রাশিয়া: ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২২, ১৬:১০আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১৬:১৬

যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো থেকে ইউক্রেনের জন্য যেসব প্রাণঘাতী অস্ত্র ও গোলাবারুদ আসছে, তা ঠেকাতে নতুন করে কাজ করছে রাশিয়া। রাশিয়ান সম্প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

বুধবার (২৭ ডিসেম্বর) সাক্ষাৎকারে তিনি বলেন, বিশেষজ্ঞদের দাবি ছিল পশ্চিমা দেশগুলো থেকে ইউক্রেনে অস্ত্র প্রবেশ বন্ধ করা। আমরা লক্ষ্য করেছি, পশ্চিমা দেশগুলো থেকে আরও আধুনিক অস্ত্র পাচ্ছে ইউক্রেন। কীভাবে এই অস্ত্র ও গোলাবারুদের চালান বন্ধ করা যায় এ বিষয়ে পেশাদার সিদ্ধান্ত নেবো আমরা।

এরমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পডোলিয়াক বৃহস্পতিবার দাবি করেছেন, বেসামরিক নাগরিক ও অবকাঠামো লক্ষ্য করে ১২০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।

রাজধানী কিয়েভে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খারকিভ, ওডেসা, জাইতোমাইর এবং ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ থেকেও একই খবর পাওয়া গেছে।

গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান রুশ আগ্রাসনে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। ইউক্রেনের, খারকিভ, খেরসন, ডনবাস, জাপরিজ্জিয়াসহ অনেক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম