ইউক্রেনে মোতায়েনকৃত সেনাদের কর অব্যাহতি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২২, ০৯:৪৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২, ২০:১৬

ইউক্রেনে মোতায়েনকৃত সেনাদের জন্য কর অব্যাহতির ঘোষণা দিয়েছে রাশিয়া। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেনাদের পাশাপাশি ইউক্রেনে অবস্থানরত সরকারি কর্মীদেরও আয়কর থেকে অব্যাহতি দেওয়া হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এবারের যুদ্ধে ইউক্রেনের কাছ থেকে ডনেস্ক, লুহান্সক, খেরসন ও জাপোরিজ্জিয়ার কিছু অংশ দখল নিয়েছে রাশিয়া। নিজেদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে সামরিক উপস্থিতির পাশাপাশি এরইমধ্যে স্বতন্ত্র প্রশাসন বসিয়েছে তারা।

রুশ সরকারের এক ডিক্রিতে বলা হয়েছে, চারটি অঞ্চলে কর্মরত সেনাসদস্য, পুলিশ, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং অন্যান্য রাষ্ট্রীয় কর্মীদের আর তাদের আয়, ব্যয় ও সম্পদের তথ্য সরবরাহ করতে হবে না। তাদের সঙ্গী ও সন্তানের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।

এদিকে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের দেশগুলো থেকে ইউক্রেনের জন্য যেসব প্রাণঘাতী অস্ত্র ও গোলাবারুদ আসছে, তা ঠেকাতে নতুন করে কাজ করছে রাশিয়া। রাশিয়ান সম্প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, বিশেষজ্ঞদের দাবি ছিল পশ্চিমা দেশগুলো থেকে ইউক্রেনে অস্ত্র প্রবেশ থামানো। আমরা লক্ষ্য করেছি, পশ্চিমা দেশগুলো থেকে আরও আধুনিক অস্ত্র পাচ্ছে কিয়েভ। কীভাবে এসব অস্ত্র ও গোলাবারুদের চালান বন্ধ করা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে মস্কো।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান