দীর্ঘ মেয়াদে ইউক্রেনকে সহযোগিতার প্রস্তুতি নিতে হবে: ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৩, ২৩:০৬আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ২৩:০৬

ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ সতর্ক করে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে দীর্ঘমেয়াদে সহযোগিতার জন্য পশ্চিমা দেশগুলোকে প্রস্তুতি নিতে হবে। কারণ রাশিয়ার পিছু হটার কোনও ইঙ্গিত দেখা যাচ্ছে না। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে তিনি এ কথা বলেছেন।

বিবিসিকে ন্যাটো মহাসচিব বলেছেন, একটি সার্বভৌম দেশ হিসেবে ইউক্রেনের টিকে থাকার জন্য সামরিক সহযোগিতা প্রয়োজন এবং যুদ্ধ অবসানে রাশিয়াকে আলোচনায় বসতে এবং সমঝোতায় বাধ্য করতে হবে।

ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করতে ইউক্রেনকে কাজে লাগাচ্ছে। নতুন বর্ষবরণের রাতে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী।

এমন পরিস্থিতিতে ন্যাটো মহাসচিব বলেছেন, সেপ্টেম্বরে নতুন সেনা সমাবেশ করায় প্রতীয়মান হচ্ছে যুদ্ধ অবসানের কোনও ইচ্ছা নেই রাশিয়ার।

তিনি বলেন, বেশ কয়েক মাস ধরে সফলতা পাচ্ছে ইউক্রেনীয় সেনাবাহিনী। কিন্তু আমরা জানি যে, রাশিয়া নতুন সেনা নিয়োগ দিয়েছে। তারা এখন প্রশিক্ষণ নিচ্ছে। যা যুদ্ধ চলমান থাকবে বলে ইঙ্গিত দিচ্ছে। সম্ভবত তারা আরেকটি নতুন আক্রমণের চেষ্টা চালাবে।

রণক্ষেত্রে রাশিয়ার পিছু হটার কোনও ইঙ্গিত না থাকায় স্টোলটেনবার্গ বলছেন, ন্যাটোকে অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে করে আলোচনার টেবিলে ইউক্রেন শক্তিশালী অবস্থানে থাকে।

তিনি বলেন, আমাদেরকে এখন সামরিক সহযোগিতাসহ ইউক্রেন সমর্থন করতে হবে। কারণ এটিই হলো একমাত্র উপায় রাশিয়াকে আলোচনার টেবিলে বসতে এবং সরল বিশ্বাসে সমঝোতায় রাজি করা এবং ইউরোপে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইউক্রেনের প্রতি শ্রদ্ধা জানাতে বাধ্য কর।

তিনি আরও বলেন, আমরা যা জানি তা হলো, আলোচনার টেবিলে ইউক্রেনের অর্জন পুরোপুরি নির্ভর করছে রণক্ষেত্রে কতটা শক্তিশালী তারা সেটির ওপর।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান