‘ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনকে ধ্বংসের পরিকল্পনা করছে রাশিয়া’

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৩, ০৯:০৪আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০৯:২৩

ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনকে ‘নিঃশেষ’ করে দেওয়ার পরিকল্পনা করছে রাশিয়া। এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

নিয়মিত রাত্রিকালীন ভাষণে ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশকে নিঃশেষ করে দিতে ইরানি ড্রোন ব্যবহার করে একটি দীর্ঘমেয়াদী অভিযানের পরিকল্পনা করছে রাশিয়া। 

তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে যে, রাশিয়া শাহেদ ড্রোন ব্যবহার করে দীর্ঘমেয়াদী হামলার পরিকল্পনা করছে।’ 

‘সন্ত্রাসবাদীদের’ পরিকল্পনা নস্যাৎ করে দিতে ইউক্রেন তার পক্ষে সম্ভব সবকিছু করছে বলেও জানান তিনি। 

এদিকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিজেদের ৬৩ সেনা নিহতের কথা স্বীকার করেছে রাশিয়া। সোমবার (২ জানুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই স্বীকারোক্তি দেওয়া হয়। মন্ত্রণালয় বলছে, ডনেস্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত অংশের মাকিভকা শহরে রুশ সেনাদের অস্থায়ী বাসস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেনাদের প্রাণহানির ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি অস্থায়ী স্থাপনায় উচ্চ বিস্ফোরক ওয়ারহেডসহ চারটি ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ রুশ সেনা নিহত হয়েছে। মৃত সেনাসদস্যদের স্বজন ও প্রিয়জনদের যাবতীয় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’ সরকারিভাবে ৬৩ জনের কথা বলা হলেও রুশ সামরিক ব্লগাররা বলছেন, এ ঘটনায় নিহত সেনার সংখ্যা কয়েকশ পর্যন্ত হতে পারে।

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে