রাশিয়ার দখলকৃত ৪০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
০৩ জানুয়ারি ২০২৩, ১০:৪০আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৯:৪৩

রাশিয়ার দখলকৃত ৪০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। সোমবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি এমন দাবি করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

ভ্যালেরি জালুঝনি বলেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এরপর থেকে বিভিন্ন স্থানের দখল নিতে শুরু করে তারা। তবে ইতোমধ্যেই দখলকৃত অঞ্চলগুলোর চল্লিশ শতাংশ মুক্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘সশস্ত্র বাহিনী পূর্ণ মাত্রায় আগ্রাসনের সময় দখলকৃত অঞ্চলগুলোর ৪০ শতাংশ এবং ২০১৪ সাল থেকে রাশিয়ার দখলকৃত যাবতীয় অঞ্চলের ২৮ শতাংশ মুক্ত করেছে।

যুদ্ধের বর্তমান ফ্রন্টলাইন দেড় হাজার কিলোমিটার দীর্ঘ বলে জানান তিনি।

ভ্যালেরি জালুঝনি বলেন, আগ্রাসী বাহিনীকে মোকাবিলায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী ১৭টি ইউরোপীয় দেশে সামরিক প্রশিক্ষণ নিয়েছে।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক অংশীদারদের ধন্যবাদ ২০ হাজারেরও বেশি সেনাসদস্যকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়েছে।’

/এমপি/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম