মাকিভকায় ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলা

সেনাদের মোবাইল ফোন ব্যবহারকে দায়ী করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৩, ১৮:১৫আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৫:৫৭

ইংরেজি নতুন বছরের প্রথম দিনে দখলকৃত ডনেস্ক অঞ্চলের মাকিভকা শহরে ভয়াবহ ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র হামলার জন্য রুশ সেনাদের মোবাইল ফোন ব্যবহারকে দায়ী করছে রাশিয়া। ওই হামলায় অন্তত ৮৯ জন রুশ সেনা নিহত হয়েছে। রুশ কর্মকর্তারা বলছেন, নিষিদ্ধ ফোন ব্যবহার করার কারণে শত্রুরা তাদের লক্ষ্যবস্তুর অবস্থান নিশ্চিত করতে পেরেছে। এই বিষয়ে একটি তদন্ত শুরু হয়েছে।

ক্ষেপণাস্ত্র হামলায় ৪০০ রুশ সেনা নিহত ও অপর ৩০০ আহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে নিহতের সংখ্যা ৮৯ জন। এটি চলমান যুদ্ধে ইউক্রেনীয় হামলায় সর্বোচ্চ হতাহতের স্বীকারোক্তি রাশিয়ার।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে রেজিমেন্টের ডেপুটি কমান্ডার লে. কর্নেল বাচুরিন রয়েছেন।

হামলার পারিপার্শ্বিকতা জানতে তদন্তের জন্য একটি কমিশন গঠন করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এটা স্পষ্ট হয়ে গেছে যে ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে থাকা অবস্থায় নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সেনারা ব্যাপকভাবে মোবাইল ফোনের ব্যবহার করছিল এবং সে কারণেই এ হামলা হতে পেরেছে । এ কারণে শত্রুপক্ষ (আমাদের) সামরিক সদস্যদের অবস্থান শনাক্ত করে, হামলার স্থান নির্ধারণ করতে এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পেরেছে।

এর আগে হামলায় রাশিয়ার পক্ষ থেকে ৬৩ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছিল। পরে বলা হয়, নিহত সেনার সংখ্যা ৮৯ জন। যুদ্ধে হতাহতের সংখ্যা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারছে না কোনও পশ্চিমা সংবাদমাধ্যম।

সূত্র: বিবিসি

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম