জেলেনস্কি চাইলেন ট্যাংক, যুক্তরাষ্ট্র ও জার্মানি পাঠাচ্ছে সাঁজোয়া যান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৩, ১৮:০০আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৮:০০

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পশ্চিমাদের কাছে ট্যাংক সরবরাহের আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বৃহস্পতিবার ইউক্রেনে শক্তিশালী সশস্ত্র পদাতিক যুদ্ধ যান পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন।

এটিকে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে পশ্চিমা সামরিক সমর্থনের একটি নতুন ধাপ হিসেবে মনে করা হচ্ছে। রাশিয়ার বিমান হামলা প্রতিরোধে সাহায্য করার জন্য ইউক্রেনে একটি অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানোর ক্ষেত্রে জার্মানিও যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করবে।

এ দুই নেতা বলেন, যুক্তরাষ্ট্র ব্র্যাডলিস সাঁজোয়া যান সরবরাহ করবে যা সাধারণত ২৫ মিমি স্বয়ংক্রিয় কামান, একটি ৭.৬২ মিমি মেশিনগান এবং অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত থাকবে। জার্মানি পাঠাবে মার্ডার সাঁজোয়া যান।

ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানিয়েছেন দুই নেতা।

এক যৌথ বিবৃতিতে বলা হয়, বাইডেন ও শলৎস ‘রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেন ও ইউক্রেনের জনগণের প্রতি তাদের অটুট সংহতি পুনর্ব্যক্ত করেছেন।’
এর পরপরই মন্ত্রিসভার বৈঠকে ভাষণে বাইডেন বলেছেন, তিনি ‘ইউক্রেনের জন্য সমর্থন বাড়াতে’ শলৎস সাথে একমত হয়েছেন।

বাইডেন বলেন, ‘এই মুহূর্তে ইউক্রেনের যুদ্ধ একটি জটিল পর্যায়ে রয়েছে। রুশ আগ্রাসন প্রতিহত করতে ইউক্রেনের নাগরিকদের সাহায্য করার ক্ষেত্রে আমরা যথাসাধ্য সবকিছু করছি।’

পশ্চিমা মিত্রদের কাছে ট্যাংক সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছিলেন, ইউক্রেনকে হালকা সাঁজোয়া যান সরবরাহ করবে ফ্রান্স।

ম্যাক্রোঁকে ধন্যবাদ জানালেও জেলেনস্কি বলেছেন, ইউক্রেন যে এখনও পশ্চিমা ট্যাংক পায়নি সেটির কোনও যৌক্তিক কারণ নেই।

সূত্র: এএফপি

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম