৬০০ ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৩, ২০:৩৭আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ২০:৫২

ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা চালিয়ে ছয় শতাধিক ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি করেছে রাশিয়া। রবিবার ক্রামাটর্স্ক শহরে দুটি ভবনে হামলা চালিয়ে এসব ইউক্রেনীয় সেনাকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি রয়টার্সের পক্ষে। রুশ দাবির বিষয়ে ইউক্রেনেরও কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ক্রামাটর্স্ক শহরের ইউক্রেনীয় মেয়র বলেছিলেন, শহরে রুশ হামলা হয়েছে। একাধিক ভবনে হামলা হলেও কোনও হতাহত নেই।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, মাকিভকা শহরে রুশ ব্যারাকের হামলার প্রতিশোধ নিতে ক্রামাটর্স্কের দুটি ভবনে হামলা চালানো হয়েছে।

ডনেস্ক অঞ্চলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ৮৯জন রুশ সেনা নিহত হয়েছে স্বীকার করেছে রাশিয়া। তবে ইউক্রেন নিহতের সংখ্যা অনেক বেশি বলে দাবি করেছিল।

এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনীয় সেনাদের অবস্থান সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এই হামলা চালানো হয়। দুটির ভবনের একটিতে সাত শতাধিক এবং অপর ভবনে ছয় শতাধিক ইউক্রেনীয় সেনা অবস্থান করছিল।

বিবৃতিতে বলা হয়েছে, সাময়িক সেনা অবস্থানে রাশিয়ার বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় ৬ শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম