ইউক্রেনকে যুদ্ধের ট্যাংক দিতে পারে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৩, ১৯:৫৪আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৯:৫৪

রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে প্রথমবারের মতো যুদ্ধের ট্যাংক দেওয়ার কথা বিবেচনা করছে ব্রিটেন। অজ্ঞাত সূত্রের বরাতে সোমবার স্কাই নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে ব্রিটিশ সেনাবাহিনীর চ্যালেঞ্জার ২ যুদ্ধের ট্যাংক ইউক্রেনকে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

ইউক্রেনকে পশ্চিমা ট্যাংক সরবরাহ করা হবে দেশটিকে সামরিক সহযোগিতার ক্ষেত্রে বড় পদক্ষেপ। তবে এই বিষয়ে ব্রিটিশ সরকার এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

অজ্ঞাত সূত্রকে উদ্ধৃত করে স্কাই নিউজ বলেছে, প্রায় দশটি চ্যালেঞ্জার ২ ট্যাংক দেওয়া হতে পারে ইউক্রেনকে।

চ্যালেঞ্জার ২ যুদ্ধের ট্যাংক এমনভাবে তৈরি করা হয়েছে যা দিয়ে অপর ট্যাংককে আক্রমণ করা যায়। ব্রিটিশ সেনাবাহিনীতে ১৯৯৪ সাল থেকে এটি মজুদ রয়েছে। বসনিয়া ও হার্জেগভিনা, কসোভো ও ইরাকে এই ট্যাংক মোতায়েন করেছিল ব্রিটিশ সেনাবাহিনী।

এই বিষয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

গত সপ্তাহে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেছিলেন, ইউক্রেনের প্রয়োজনীয় সামরিক সহযোগিতা দিতে পশ্চিমা মিত্রদের সঙ্গে কাজ করবে ব্রিটেন।

এর আগে পশ্চিমা মিত্রদের কাছে ট্যাংক সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেন যে এখনও পশ্চিমা ট্যাংক পায়নি সেটির কোনও যৌক্তিক কারণ নেই।

সূত্র: রয়টার্স

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম