ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে পোল্যান্ড সফরে যাবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৫০

আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর হতে চলছে। যুদ্ধের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশ পোল্যান্ড সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পোল্যান্ড সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেন ভয়াবহ হামলা শুরু করে তার বাহিনী। যা এখনও চলছে। পরিস্থিতি দিনকে দিন আরও খারাপের দিকে গড়াচ্ছে। যুদ্ধের শুরু থেকে মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের জেলেনস্কির সরকারকে সামরিক ও মানবিক সহায়তা দিচ্ছে পশ্চিমা দেশগুলো।

যুদ্ধের বর্ষপূর্তিকে কেন্দ্র করে আগামী ২০ থেকে ২২ ফেব্রুয়ারি পোল্যান্ডে ভ্রমণের পরিকল্পনা করেছেন জো বাইডেন। হোয়াইট হাউজ জানিয়েছে, সফরে পোলিশ প্রেসিডেন্ট  আন্দ্রেজ দুদা এবং অঞ্চলটির অন্যান্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ২৪ ফেব্রুয়ারির আগে তিনি আনুষ্ঠানিক বক্তব্য দেবেন প্রেসিডেন্ট বাইডেন।

এ বিষয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জন কিরবি বলেন, ভাষণে বাইডেন ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার বার্তা দিতে পারেন।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম