রাশিয়া ‘মানবতাবিরোধী’ অপরাধ করছে: মিউনিখে কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০০

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করেছে যে ইউক্রেনে মানবতাবিরোধী অপরাধ করছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকেই হত্যা, নির্যাতন, ধর্ষণ এবং নির্বাসনের মতো জঘন্য অপরাধে রাশিয়াকে অভিযুক্ত করেছেন তিনি। শনিবার (১৮ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান কমলা হ্যারিস।

এবারের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ আলোচনার প্রাধান্য পেয়েছে। সম্মেলনে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ অনেক দেশের ক্ষমতাধর নেতারা উপস্থিত ছিলেন। এই সম্মেলন থেকে বিশ্ব নেতারা ইউক্রেনের প্রতি দীর্ঘ মেয়াদে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

সম্মেলনে কমলা হ্যারিস বলেন, ইউক্রেন সংঘটিত অপরাধের জন্য রাশিয়ার অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তাদের এমন কর্ম আমাদের মূল্যবোধ এবং মানবতার বিরুদ্ধে আক্রমণ। এ বিষয়ে আমাদের হাতে অনেক প্রমাণ রয়েছে।

এদিন নিরাপত্তা সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, ‘এখন সময় এসেছে সামরিক সহায়তা আরও জোরদার করার’।

সুনাক যুক্তি দিয়ে আরও বলেন, ‘পশ্চিমাদের অবশ্যই ইউক্রেনের ভবিষ্যৎ সুরক্ষার জন্য পরিকল্পনা শুরু করতে হবে। সেই সঙ্গে আত্মরক্ষার জন্য অবশ্যই প্রয়োজনীয় অস্ত্র পাঠাতে হবে’।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধের এক বছর হতে চলছে। তার আগেই জার্মানিতে গুরুত্বপূর্ণ সম্মেলনে জড়ো হয়েছেন বিশ্বের অনেক দেশের নেতা।

যদিও মস্কো ইউক্রেনে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে। পুতিনের ভাষ্যমতে, ইউক্রেনকে নিরস্ত্র করতে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে।

এবারের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে সমবেত বিশ্ব নেতাদের বক্তব্যে প্রাধান্য পাচ্ছে ইউক্রেইন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র-চীন ইস্যু। সূত্র: বিবিসি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে